দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার বাসিন্দা মো. নয়ন মিয়া (৪০)।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান সোমবার রাতে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে নয়ন মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ওসি বজলার রহমান আরও বলেন, জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান এবং আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
যে আই